চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বৃহস্পতিবার নগরের ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।